গত ২৫ সেপ্টেম্বর, ২০২৬ তারিখ, বারাদী বিএডিসি ফার্ম শ্রমিকদের সাথে বাংলাদেশ কৃষি ফার্ম শ্রমিক ফেডারেশনের ১৩ দফা দাবির বিষয় মতবিনিময় সভা অনুষ্ঠিত।
Bangladesh Agricultural Farm Labour Federation (BAFLF)
BAFLF is a national trade union federation in agricultural sector, set up on 30th July, 1978. Since inception, this organization initiated struggle to protect and promote the rights and interest of small and marginal farmers, farm workers and waged agricultural workers. BAFLF takes an active stand on issues that affect agriculture, rural workers, peasants and women rights. It advocates for farmers’ control on seeds and technologies, promotes food sovereignty.
Saturday, September 26, 2026
Friday, September 11, 2026
পাংশা বিএডিসি শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা অনুষ্ঠিত
আজ ১১ সেপ্টেম্বর, ২০২৬ তারিখ রোজ শুক্রবার সকাল ১০.০০ ঘটিকায় পাংশা বিএডিসি শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা অনুষ্ঠিত হয়। ইউনিয়নের সভাপতি মোঃ আলমগীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি ফার্ম শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক গোলাম ছরোয়ার।
প্রধান
অতিথির বক্তব্যে গোলাম ছরোয়ার বলেন ফেডারেশনের পক্ষ থেকে বর্তমান সরকার ক্ষতায় আসার
পর কৃষি মন্ত্রণালয়ে ১৯ জুলাই পুনরায় বিএডিসির শ্রমিকদের নিয়মিতকরণ ও বেতন বৃদ্ধিসহ
১৩ দফা দাবি পেশ করা হয়েছে। তিনি ফেডারেশনের ১৩দফা দাবি দ্রুত বাস্তবায়নের জন্য সরকারের
প্রতি আহ্বান জানান। তিনি আরো বলেন বিএডিসি কর্তৃপক্ষকে অবশ্যই নীতিমালা অনুযায়ী শ্রমিকদের
মজুরী ও অন্যান্য সুবিধা প্রদান করতে হবে। তিনি শ্রমিকদের উদ্দেশ্যে বলেন যদি ফেডারেশনের
দাবি বাস্তবায়ন না করে তাহলে সবাইকে প্রস্তুত থাকতে হবে আন্দোলনের মাধ্যমে দাবি আদায়ের
জন্য প্রস্তুত থাকতে হবে।
Today,
Friday, 11 September 2026, the General Meeting of the Pangsha BADC Workers’
Union, affiliated with the Bangladesh Agricultural Farm Labour Federation
(BAFLF), was held. The meeting was chaired by Mr. Md. Alamgir Hossain,
President of the Union. Mr. Golam Sorowor, General Secretary of BAFLF, attended
the meeting as the Chief Guest.
In
his speech, the Chief Guest, Golam Sorowor, said that after the current
government came to power, the Federation once again submitted its 13-point
demands to the Ministry of Agriculture on 19 July this year. The demands
include the regularization of BADC workers and an increase in the wages of
agricultural farm workers.
He
called upon the government to take immediate steps to implement the
Federation’s 13-point demands. He further stated that the BADC authorities must
provide workers with wages and other benefits in accordance with existing
policies and regulations.
Addressing
the workers, he said that everyone must remain prepared to launch a movement if
the Federation’s 13-point demands are not implemented.
Saturday, May 23, 2026
Leadership training with BAFLF affiliated sericulture unions leaderships
আজ ২৩ মে, ২০২৬ তারিখ, বাংলাদেশ কৃষি ফার্ম শ্রমিক ফেডারেশনের অন্তর্ভুক্ত রেশম বীজাগার শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দদের নিয়ে নেতৃত্ব উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত।
Thursday, May 21, 2026
বিএডিসি শ্রমিক ইউনিয়ন এর নেতৃবৃন্দদের নিয়ে নেতৃত্ব উন্নয়ন প্রশিক্ষণ
গত ১৬ মে ২০২৬ তারিখে ফরিদপুর বিএডিসি শ্রমিক ইউনিয়ন ও পাংশা বিএডিসি শ্রমিক ইউনিয়ন এর নেতৃবৃন্দদের নিয়ে নেতৃত্ব উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত।
Thursday, April 30, 2026
কৃষি ফার্ম শ্রমিকদের আন্তর্জাতিক শ্রমিক দিবস ২০২৬ পালন
অদ্য ১ মে ২০২৬ তারিখ, বাংলাদেশ কৃষি ফার্ম শ্রমিক ফেডারেশন-এর উদ্যোগে “দৈনিক মজুরী ১০০০ টাকা ও বিএডিসিসহ সকল কৃষি ফার্ম শ্রমিককে নিয়মিতকরণসহ ১৩ দফা দাবি বাস্তবায়ন করতে হবে” এই দাবিকে সামনে রেখে দেশের বিভিন্ন জেলায় অবস্থিত ইউনিয়ন/সমিতির সদস্যরা যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন করেছে।
উল্লেখিত
কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন
স্থানে র্যালি, সমাবেশ, আলোচনা সভা এবং সচেতনতামূলক
কার্যক্রম আয়োজন করা হয়। শ্রমিক
নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন, কৃষি ফার্ম শ্রমিকরা
দীর্ঘদিন ধরে ন্যায্য মজুরি,
চাকরির নিরাপত্তা এবং সামাজিক সুরক্ষা
থেকে বঞ্চিত। বর্তমান বাজারদরের সঙ্গে সামঞ্জস্য রেখে দৈনিক মজুরি
১০০০ টাকা নির্ধারণ এবং
বিএডিসিসহ সকল কৃষি ফার্ম
শ্রমিককে স্থায়ীভাবে নিয়মিতকরণ এখন সময়ের দাবি।
বক্তারা
আরও উল্লেখ করেন, ১৩ দফা দাবির
মধ্যে রয়েছে— মজুরি বৃদ্ধি, চাকরি নিয়মিতকরণ, নিয়োগ অবসানের আর্থিক
সুবিধা বৃদ্ধ করা, কৃষি ফার্ম শ্রমিকদের প্রভিডেন্ট ফান্ড সুবিধা চালু করা, কৃষি ফার্মে
নিয়োজিত নারী কৃষি শ্রমিকদের স্ববেতনে ৬ মাস মাতৃত্বকালীন ছুটি প্রদান করা, নববর্ষ
ভাতা, পাহাড়ী ভাতা, পোষ্যকোটা চালু করা, শ্রমিকদের
জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা ও অন্যান্য সামাজিক
নিরাপত্তা নিশ্চিত করা। তারা সরকারের
প্রতি দ্রুত এসব দাবি বাস্তবায়নের
আহ্বান জানান।
সমাবেশে
অংশগ্রহণকারী শ্রমিকরা তাদের অধিকার আদায়ের জন্য ঐক্যবদ্ধ থাকার
অঙ্গীকার ব্যক্ত করেন এবং ১৩ দফা দাবি আদায়ের জন্য ভবিষ্যতে আরও বৃহত্তর আন্দোলনের
প্রস্তুত থাকার আহ্বান জানান।
Sunday, June 29, 2025
“দৈনিক ভিত্তিতে সাময়িক শ্রমিক নিয়োজিতকরণ নীতিমালা, ২০২৫” বাতিল এবং “কৃষি ফার্ম শ্রমিক নিয়োগ ও নিয়ন্ত্রণ নীতিমালা-২০১৭” অনুযায়ী বিএডিসিসহ সকল কৃষি ফার্ম শ্রমিককে নিয়মিতকরণসহ ১৩ দফা বাস্তবায়ন করার দাবিতে কৃষি ফার্ম শ্রমিকদের সমাবেশ এবং মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান।
অদ্য ২৯ জুন, ২০২৫ ইং তারিখ রবিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ কৃষি ফার্ম শ্রমিক ফেডারেশনের উদ্যোগে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত সমাবেশে সারা দেশে রাষ্টীয় মালিকানাধীন কৃষি খামার ও গবেষণা প্রতিষ্ঠানে নিয়োজিত শ্রমিকরা অংশগ্রহণ করে। ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আজিজুল হকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক গোলাম ছরোয়ারের সঞ্চালনায় অনুষ্ঠিত শ্রমিক সমাবেশ থেকে অর্থ মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত বিভ্রান্তিকর “দৈনিক ভিত্তিতে সাময়িক শ্রমিক নিয়োজিতকরণ নীতিমালা, ২০২৫” বাতিল এবং এবং “কৃষি ফার্ম শ্রমিক নিয়োগ ও নিয়ন্ত্রণ নীতিমালা-২০১৭” অনুযায়ী বিএডিসিসহ সকল কৃষি ফার্ম শ্রমিককে নিয়মিতকরণসহ নি¤œলিখিত ১৩ দফা বাস্তবায়ন করার দাবি জানানো হয়। সমাবেশ শেষে ফেডারেশনের পক্ষ থেকে একটি স্মরকলিপি মাননীয় প্রধান উপদেষ্টার দপ্তরে প্রদান করা হয়।
১. বিএডিসি শ্রমিকসহ সকল গবেষণা খামারে নিয়োজিত অনিয়মিত শ্রমিকদের কৃষি ফার্ম শ্রমিক নিয়োগ ও নিয়ন্ত্রণ নীতিমালা ২০১৭’ অনুযায়ী নিয়মিতকররণর জন্য কৃষি মন্ত্রণালয়ের আদেশ অনতিবিলম্বে বাস্তবায়ন করা।
২. উচ্চ মূদ্রাস্ফীতি ও খাদ্য পণ্যসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের উচ্চ মূল্যের বিষয় বিবেচনায় নিয়ে নিয়মিত শ্রমিকদের দৈনিক মজুরি ১০০০ (এক হাজার) টাকা ও অনিয়মিত শ্রমিকদের দৈনিক মজুরি ৯৫০ (নয়শত পঞ্চাশ) টাকা নির্ধারণ করা।
৩. নিয়োগ অবসানের প্রতি পূর্ণ বছর কার্যকালে জন্য ৩০ দিন হারে মজুরি প্রাপ্যতার পরিবর্তে ৬০ দিনে হারে মজুরি প্রদান করা অর্থাৎ পূর্ণ বছর প্রতি ৬০দিন কর্ম হিসেবে মোট দিন গননা করে নিয়োগ অবসানে আর্থিক সুবিধা প্রদান করা।
৪. কৃষি ফার্ম শ্রমিকদের প্রভিডেন্ট ফান্ড সুবিধা চালু করা।
৫. বিএডিসি সহ কৃষি মন্ত্রণালয়ের অধিনস্থ বিভিন্ন খামার, গবেষণা প্রতিষ্ঠান কর্তৃক প্রণীত শ্রমিক ব্যবস্থাপনা ম্যানুয়াল এর ‘কৃষি ফার্ম শ্রমিক নিয়োগ ও নিয়ন্ত্রণ নীতিমালা ২০১৭’ এবং বাংলাদেশ শ্রম আইন ২০০৬ (অদ্যাবধি সংশোধিত) এর সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক এবং শ্রমিক স্বার্থ বিরোধী ধারা সমূহ বাতিল করা এবং কৃষি ফার্ম শ্রমিক নিয়োগ ও নিয়ন্ত্রণ নীতিমালা সংশোধন করে আইনে রূপান্তর করা।
৬. সকল খামারে নিয়োজিত নারী কৃষি শ্রমিকদের স্ববেতনে ৬ মাস মাতৃত্বকালীন ছুটি প্রদান করা।
৭. প্রতি দুই বছর অন্তর অন্তর কৃষি ফার্ম শ্রমিকদের মজুরি ও অন্যান্য সুবিধাদি আন্ত:মন্ত্রণালয় স্টান্ডিং কমিটি ও বাংলাদেশ কৃষি ফার্ম শ্রমিক ফেডারেশন আলোচনার মাধ্যমে পুননির্ধারণ করা।
৮. হেক্টর প্রতি শ্রমিকের হার ৭ (সাত) জন নির্ধারণ করা।
৯. প্রত্যেক শ্রমিক ৩০ দিনের মজুরির অর্ধেক পরিমাণ নববর্ষ ভাতা পাইবেন।
১০. পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে কর্মরত শ্রমিকদের দৈনিক মজুরির ৫০% পাহাড়ী ভাতা প্রদান করা।
১১. সামাজিক সুরক্ষা কর্মসূচির অন্তভর্‚ক্ত করে কৃষি ফার্ম শ্রমিকদের জন্য রেশনিং ব্যবস্থা চালু করা।
১২. কৃষি ফার্ম শ্রমিকদের জন্য স্বাস্থ্য বীমাসহ চিকিৎসা ভাতা চালু করা।
১৩. শ্রমিক নিয়োগের ক্ষেত্রে কর্মরত অবস্থায় মৃত্যুবরণ, অবসর গ্রহণকৃত শ্রমিকের পোষ্যদের অগ্রাধিকার প্রদান করা।
Sunday, May 25, 2025
“দৈনিক ভিত্তিতে সাময়িক শ্রমিক নিয়োজিতকরণ নীতিমালা, ২০২৫” বিভ্রান্তিকর,
অসম্পূর্ণ
এবং শ্রমিক শোষন স্থায়ী করার
অপকৌশল।
জনাব গোলাম ছরোয়ার তার লিখিত বক্তব্যে বলেন কৃষি ফার্ম শ্রমিক নিয়োগ ও নিয়ন্ত্রন নীতিমালা অনুযায়ী কৃষি ফার্ম শ্রমিকগণ তাদের সুযোগ-সুবিধা পেয়ে থাকেন। কিন্তু কৃষি মন্ত্রণালয়ের অধিনস্থ গবেষণা প্রতিষ্ঠানগুলো এই নীতিমালা অনুসরণ করলেও অধিকাংশ ক্ষেত্রে বিএডিসি কর্তৃপক্ষ এই নীতিমালা মানছেন না। কৃষি মন্ত্রণালয় বিএডিসিতে কর্মরত অনিয়মিত শ্রমিকদের কৃষি ফার্ম শ্রমিক নিয়োগ ও নিয়ন্ত্রণ নীতিমালা অনুযায়ী নিয়মিতকরণের জন্য ব্যবস্থা গ্রহণপূর্বক মন্ত্রণালয়কে অবহিতকরণের জন্য সুনির্দ্দিষ্ট করে বিএডিসি’র চেয়ারম্যানকে নির্দেশ প্রদান করা পরও বিএডিসি কর্তৃপক্ষ নিয়মিতকরণের আদেশ বাস্তবায়নে কোন পদক্ষেপ গ্রহণ করেনি। অথচ “কৃষি ফার্ম শ্রমিক নিয়োগ ও নিয়ন্ত্রণ নীতিমালা-২০১৭” এর সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক অর্থ মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত “দৈনিক ভিত্তিতে সাময়িক শ্রমিক নিয়োজিতকরণ নীতিমালা, ২০২৫” নামে অসম্পূর্ণ ও বিভ্রান্তিমূলক নীতিমালা প্রকাশ হওয়ার পর বিএডিসিসহ কৃষি মন্ত্রণালয়, মৎস্য ও প্রানীসম্পদ মন্ত্রণালয় এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীনস্থ প্রতিষ্ঠানগুলো এই নীতিমালার ভুল ব্যখ্যা করে বিদ্যমান জনবলের (নিমিত ও অনিয়মিত শ্রমিক) ধরন সাময়িক শ্রমিক হিসেবে বিবেচনা করে সে অনুযায়ী সুবিধাদি প্রদান করা হবে বলে শ্রমিকদেরকে বলা হচ্ছে। “কৃষি ফার্ম শ্রমিক নিয়োগ ও নিয়ন্ত্রণ নীতিমালা-২০১৭” লঙ্ঘন করে অর্থ মন্ত্রণালয়ের বিতর্কিত এবং শ্রমিকদের জন্য ক্ষতিকর নীতিমালা বাস্তবায়ন করা হলে কৃষি ফার্ম শ্রমিকরা বিদ্যমান নিয়োগ অবসানের আর্থিক সুবিধা, ছুটি, উৎসব বোনাস, চিকিৎসা সুবিধা হতে বঞ্চিত হবেন বলে তিনি জানান।
গোলাম ছরোয়ার বলেন, জারিকৃত “দৈনিক ভিত্তিতে সাময়িক শ্রমিক নিয়োজিতকরণ নীতিমালা, ২০২৫” বাতিল এবং বিএডিসিতে কর্মরত শ্রমিকদের নিয়মিতকরণের জন্য কৃষি মন্ত্রণালয়ের আদেশ অনতিবিলম্বে কার্যকর করার আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে অন্যান্যর মধ্যে কৃষি ফার্ম শ্রমিক ফেডারেশনের অন্তর্ভুক্ত শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।









