Sunday, June 29, 2025

 “দৈনিক ভিত্তিতে সাময়িক শ্রমিক নিয়োজিতকরণ নীতিমালা, ২০২৫” বাতিল এবং “কৃষি ফার্ম শ্রমিক নিয়োগ ও নিয়ন্ত্রণ নীতিমালা-২০১৭” অনুযায়ী বিএডিসিসহ সকল কৃষি ফার্ম শ্রমিককে নিয়মিতকরণসহ ১৩ দফা বাস্তবায়ন করার দাবিতে কৃষি ফার্ম শ্রমিকদের সমাবেশ এবং মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান।

অদ্য ২৯ জুন, ২০২৫ ইং তারিখ রবিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ কৃষি ফার্ম শ্রমিক ফেডারেশনের উদ্যোগে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত সমাবেশে সারা দেশে রাষ্টীয় মালিকানাধীন কৃষি খামার ও গবেষণা প্রতিষ্ঠানে নিয়োজিত শ্রমিকরা অংশগ্রহণ করে। ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আজিজুল হকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক গোলাম ছরোয়ারের সঞ্চালনায় অনুষ্ঠিত শ্রমিক সমাবেশ থেকে অর্থ মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত বিভ্রান্তিকর “দৈনিক ভিত্তিতে সাময়িক শ্রমিক নিয়োজিতকরণ নীতিমালা, ২০২৫” বাতিল এবং এবং “কৃষি ফার্ম শ্রমিক নিয়োগ ও নিয়ন্ত্রণ নীতিমালা-২০১৭” অনুযায়ী বিএডিসিসহ সকল কৃষি ফার্ম শ্রমিককে নিয়মিতকরণসহ  নি¤œলিখিত ১৩ দফা বাস্তবায়ন করার দাবি জানানো হয়। সমাবেশ শেষে ফেডারেশনের পক্ষ থেকে একটি স্মরকলিপি মাননীয় প্রধান উপদেষ্টার দপ্তরে প্রদান করা হয়।

১. বিএডিসি শ্রমিকসহ সকল গবেষণা খামারে নিয়োজিত অনিয়মিত শ্রমিকদের কৃষি ফার্ম শ্রমিক নিয়োগ ও নিয়ন্ত্রণ নীতিমালা ২০১৭’  অনুযায়ী নিয়মিতকররণর জন্য কৃষি মন্ত্রণালয়ের আদেশ অনতিবিলম্বে বাস্তবায়ন  করা। 

২. উচ্চ মূদ্রাস্ফীতি ও খাদ্য পণ্যসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের উচ্চ মূল্যের বিষয় বিবেচনায় নিয়ে নিয়মিত শ্রমিকদের দৈনিক মজুরি ১০০০ (এক হাজার) টাকা ও অনিয়মিত শ্রমিকদের দৈনিক মজুরি ৯৫০ (নয়শত পঞ্চাশ) টাকা নির্ধারণ করা। 

৩. নিয়োগ অবসানের প্রতি পূর্ণ বছর কার্যকালে জন্য ৩০ দিন হারে মজুরি প্রাপ্যতার পরিবর্তে ৬০ দিনে হারে মজুরি প্রদান করা অর্থাৎ পূর্ণ বছর প্রতি ৬০দিন কর্ম হিসেবে মোট দিন গননা করে নিয়োগ অবসানে আর্থিক সুবিধা প্রদান করা।

৪. কৃষি ফার্ম শ্রমিকদের প্রভিডেন্ট ফান্ড সুবিধা চালু করা।

৫. বিএডিসি সহ কৃষি মন্ত্রণালয়ের অধিনস্থ বিভিন্ন খামার, গবেষণা প্রতিষ্ঠান কর্তৃক প্রণীত শ্রমিক ব্যবস্থাপনা ম্যানুয়াল এর ‘কৃষি ফার্ম শ্রমিক নিয়োগ ও নিয়ন্ত্রণ নীতিমালা ২০১৭’ এবং বাংলাদেশ শ্রম আইন ২০০৬ (অদ্যাবধি সংশোধিত) এর সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক এবং শ্রমিক স্বার্থ বিরোধী ধারা সমূহ বাতিল করা এবং কৃষি ফার্ম শ্রমিক নিয়োগ ও নিয়ন্ত্রণ নীতিমালা সংশোধন করে আইনে রূপান্তর করা।

৬. সকল খামারে নিয়োজিত নারী কৃষি শ্রমিকদের স্ববেতনে ৬ মাস মাতৃত্বকালীন ছুটি প্রদান করা।

৭. প্রতি দুই বছর অন্তর অন্তর কৃষি ফার্ম শ্রমিকদের মজুরি ও অন্যান্য সুবিধাদি আন্ত:মন্ত্রণালয় স্টান্ডিং কমিটি ও বাংলাদেশ কৃষি ফার্ম শ্রমিক ফেডারেশন আলোচনার মাধ্যমে পুননির্ধারণ করা।

৮. হেক্টর প্রতি শ্রমিকের হার ৭ (সাত) জন নির্ধারণ করা। 

৯. প্রত্যেক শ্রমিক ৩০ দিনের মজুরির অর্ধেক পরিমাণ নববর্ষ ভাতা পাইবেন।

১০. পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে কর্মরত শ্রমিকদের দৈনিক মজুরির ৫০% পাহাড়ী ভাতা প্রদান করা।

১১. সামাজিক সুরক্ষা কর্মসূচির অন্তভর্‚ক্ত করে কৃষি ফার্ম শ্রমিকদের জন্য রেশনিং ব্যবস্থা চালু করা।

১২. কৃষি ফার্ম শ্রমিকদের জন্য স্বাস্থ্য বীমাসহ চিকিৎসা ভাতা চালু করা।

১৩. শ্রমিক নিয়োগের ক্ষেত্রে কর্মরত অবস্থায় মৃত্যুবরণ, অবসর গ্রহণকৃত শ্রমিকের পোষ্যদের অগ্রাধিকার প্রদান করা।









Sunday, May 25, 2025

 “দৈনিক ভিত্তিতে সাময়িক শ্রমিক নিয়োজিতকরণ নীতিমালা, ২০২৫” বিভ্রান্তিকর,

অসম্পূর্ণ এবং শ্রমিক শোষন স্থায়ী করার অপকৌশল।

 জারিকৃত “দৈনিক ভিত্তিতে সাময়িক শ্রমিক নিয়োজিতকরণ নীতিমালা, ২০২৫” বাতিল, বিএডিসিতে কর্মরত শ্রমিকদের নিয়মিতকরণের জন্য কৃষি মন্ত্রণালয়ের আদেশ অনতিবিলম্বে কার্যকর করার দাবি।

 অদ্য ২৫ মে, ২০২৫ ইং তারিখ রবিবার জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ কৃষি ফার্ম শ্রমিক ফেডারেশন আয়োজিত সংবাদ সম্মেলন থেকে অর্থ মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত বিভ্রান্তিকর “দৈনিক ভিত্তিতে সাময়িক শ্রমিক নিয়োজিতকরণ নীতিমালা, ২০২৫” বাতিল এবং বিএডিসি শ্রমিকসহ সকল গবেষণা খামারে নিয়োজিত অনিয়মিত শ্রমিকদের নিয়মিতকররণর জন্য কৃষি মন্ত্রণালয়ের আদেশ অনতিবিলম্বে বাস্তবায়ন এবং কৃষি ফার্ম শ্রমিকদের জন্য বিদ্যমান ‘কৃষি ফার্ম শ্রমিক নিয়োগ ও নিয়ন্ত্রণ নীতিমালা ২০১৭’ সংশোধন করে ‘কৃষি ফার্ম শ্রমিক নিয়োগ ও সুরক্ষা আইন’ করে তা শ্রম আইনের অন্তভর্‚ক্ত করার দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে ফেডারেশনের সহ সভাপতি মোঃ আব্দুল জলিলের সভাপতিত্বে সাধারণ সম্পাদক গোলাম ছরোয়ার লিখিত বক্তব্য পেশ করেন।

জনাব গোলাম ছরোয়ার তার লিখিত বক্তব্যে বলেন কৃষি ফার্ম শ্রমিক নিয়োগ ও নিয়ন্ত্রন নীতিমালা অনুযায়ী কৃষি ফার্ম শ্রমিকগণ তাদের সুযোগ-সুবিধা পেয়ে থাকেন। কিন্তু কৃষি মন্ত্রণালয়ের অধিনস্থ গবেষণা প্রতিষ্ঠানগুলো এই নীতিমালা অনুসরণ করলেও অধিকাংশ ক্ষেত্রে বিএডিসি কর্তৃপক্ষ এই নীতিমালা মানছেন না। কৃষি মন্ত্রণালয় বিএডিসিতে কর্মরত অনিয়মিত শ্রমিকদের কৃষি ফার্ম শ্রমিক নিয়োগ ও নিয়ন্ত্রণ নীতিমালা অনুযায়ী নিয়মিতকরণের জন্য ব্যবস্থা গ্রহণপূর্বক মন্ত্রণালয়কে অবহিতকরণের জন্য সুনির্দ্দিষ্ট করে বিএডিসি’র চেয়ারম্যানকে নির্দেশ প্রদান করা পরও বিএডিসি কর্তৃপক্ষ নিয়মিতকরণের আদেশ বাস্তবায়নে কোন পদক্ষেপ গ্রহণ করেনি। অথচ “কৃষি ফার্ম শ্রমিক নিয়োগ ও নিয়ন্ত্রণ নীতিমালা-২০১৭” এর সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক অর্থ মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত “দৈনিক ভিত্তিতে সাময়িক শ্রমিক নিয়োজিতকরণ নীতিমালা, ২০২৫” নামে অসম্পূর্ণ ও বিভ্রান্তিমূলক নীতিমালা প্রকাশ হওয়ার পর বিএডিসিসহ কৃষি মন্ত্রণালয়, মৎস্য ও প্রানীসম্পদ মন্ত্রণালয় এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীনস্থ প্রতিষ্ঠানগুলো এই নীতিমালার ভুল ব্যখ্যা করে বিদ্যমান জনবলের (নিমিত ও অনিয়মিত শ্রমিক) ধরন সাময়িক শ্রমিক হিসেবে বিবেচনা করে সে অনুযায়ী সুবিধাদি প্রদান করা হবে বলে শ্রমিকদেরকে বলা হচ্ছে। “কৃষি ফার্ম শ্রমিক নিয়োগ ও নিয়ন্ত্রণ নীতিমালা-২০১৭” লঙ্ঘন করে অর্থ মন্ত্রণালয়ের বিতর্কিত এবং শ্রমিকদের জন্য ক্ষতিকর নীতিমালা বাস্তবায়ন করা হলে কৃষি ফার্ম শ্রমিকরা বিদ্যমান নিয়োগ অবসানের আর্থিক সুবিধা, ছুটি, উৎসব বোনাস, চিকিৎসা সুবিধা হতে বঞ্চিত হবেন বলে তিনি জানান।

গোলাম ছরোয়ার বলেন, জারিকৃত “দৈনিক ভিত্তিতে সাময়িক শ্রমিক নিয়োজিতকরণ নীতিমালা, ২০২৫” বাতিল এবং বিএডিসিতে কর্মরত শ্রমিকদের নিয়মিতকরণের জন্য কৃষি মন্ত্রণালয়ের আদেশ অনতিবিলম্বে কার্যকর করার আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে অন্যান্যর মধ্যে কৃষি ফার্ম শ্রমিক ফেডারেশনের অন্তর্ভুক্ত শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।












Wednesday, February 19, 2025

আজ, ১৯ ফেব্রুয়ারি, ২০২৫ তারিখে, শ্রম সংস্কার কমিশনের উদ্যোগে দেশের প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক খাতের সুষম শিল্প সম্পর্ক এবং শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে সুপারিশমূলক প্রস্তাবনা তৈরির লক্ষ্যে কৃষি শ্রমিক প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা বিজয়নগর শ্রম ভবনের সভাকক্ষে অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ কৃষি ফার্ম শ্রমিক ফেডারেশনের পক্ষ থেকে শ্রম সংস্কার কমিশনের কাছে প্রস্তাবিত ‘কৃষি ফার্ম শ্রমিক নিয়োগ ও সুরক্ষা আইন’এবং কৃষি ও অনানুষ্ঠানিক অর্থনীতির শ্রমিকদের আইনি সুরক্ষা ও কল্যাণ নিশ্চিতকরণ এবং বৈশ্বিক মানদন্ডের সমমান সম্পন্ন অন্তর্ভূক্তিমূলক ও বৈষম্যমুক্ত শ্রম আইন প্রণয়নের লক্ষ্যে সুপারিশমালা পেশ করা হয়।






Tuesday, January 28, 2025

National Consultation on ‘Making Inclusive and discrimination free labour laws at par with global standard & legal recognition of workers in Agriculture and informal economy’ held on 30 December, 2024 at CIRDAP auditorium, Dhaka. Bangladesh Agricultural Farm Labour Federation [BAFLF] handed over its recommendation to honorable adviser, ministry of Fisheries and Live Stock Miss Farida Akter and Labour Reform Commission Chief Sayed Sultan Uddin Ahmed.















 গত ২৯ ডিসেম্বর, ২০২৪ রোজ রবিবার, কারিতাস ঢাকা এর কনফারেন্স হলে বাংলাদেশ কৃষি ফার্ম শ্রমিক ফেডারেশনের উদ্যোগে অন্তর্ভুক্তিমূলক শ্রম সংস্কারের জন্য সুপারিশ তৈরির উপর কর্মশালা অনুষ্ঠিত।












 গত ২১ ডিসেম্বর, ২০২৪ তারিখ রোজ শনিবার রাজবাড়ীস্থ পাংশা বিএডিসির শ্রমিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত।







গত ১৩ জুলাই, ২০২৪ তারিখ রোজ শনিবার বাংলাদেশ কৃষি ফার্ম শ্রমিক ফেডারেশনের সাধারণ সভা মট্‌স কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়। সাধারণ সভায় সভাপতিত্ব করেন ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আজিজুল হক এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক গোলাম ছরোয়ার।